etcnews
ঢাকাSaturday , 12 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে আল ফিকহ বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

etcnews
September 12, 2026 7:02 pm
Link Copied!

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বিশ্বশান্তি ও আল-কুরআনে বর্ণিত মানবাধিকার: একটি পর্যালোচনা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ এন্ড ল’ বিভাগের উদ্যোগে মীর মোশাররফ ভবনের আইন অনুষদের সেমিনার কক্ষে এটি আয়োজন করা হয়।

সেমিনারে আল ফিকহ এন্ড ল’ বিভাগের সভাপতি প্রফেসর ড. আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ নাজিমুদ্দিন। এসময় প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দীন, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফী-সহ অন্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে আল ফিকহ এন্ড ল’ বিভাগের প্রফেসর ড. এ. কে. মুহাঃ নুরুল ইসলামের তত্বাবধানে গবেষণাপত্র উপস্থাপন করেন একই বিভাগের শিক্ষার্থী মো: হাবিবুল্লাহ। গবেষক তাঁর চলমান গবেষণার বিষয়বস্তু, তাত্ত্বিক কাঠামো, গবেষণা পদ্ধতি ও প্রস্তাবিত বিশ্লেষণধারা উপস্থাপন করেন।

আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ নাজিমুদ্দিন বলেন,​”পবিত্র আল-কুরআনে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা, স্বাধীনতা এবং সমতার নিশ্চয়তা দিয়ে সর্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। কুরআনের শিক্ষা অনুযায়ী সমগ্র মানবজাতি এক আল্লাহর সৃষ্টি এবং হযরত আদম (আ.)-এর সন্তান; ফলে বংশ বা গোত্রগত শ্রেষ্ঠত্বের কোনো সুযোগ নেই, বরং পরহেজগারি ও সৎকর্মই শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি।

তিনি আরও বলেন, এই গবেষণার সম্মানের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মান, বিশ্ববিদ্যালয়ের সুনাম সবকিছু জড়িত। যার কারণে আমি মাননীয় সুপারভাইজার অনুরোধ করব চূড়ান্ত গবেষণাপত্র জমা দেওয়ার আগে যথাসম্ভব সব ত্রুটি কারেকশন করতে হবে।

/কানিজ/সৈকত

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।