etcnews
ঢাকাFriday , 11 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছাআ’র নিন্দা

etcnews
September 11, 2026 8:59 pm
Link Copied!

ডিআইইউ প্রতিবেদক :

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিনজন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মাহিন অর রশিদ প্লাবন ও তার গ্যাং ‘গ্রুপ থার্টি সিক্স’ এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাএদল-ডিআইইউ শাখা, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ- প্রাইভেট ইউনিভার্সিটি উইং ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-ডিআইইউ শাখা।

শুক্রবার(১১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-ডিআইইউ শাখা, ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশ- প্রাইভেট ইউভার্সিটি উইং এবং অরাজনৈতিক সংগঠন বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন-ডিআইইউ শাখা তিনটি পৃথক বিবৃতিতে

এ নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন হলে মাদক বিস্তারের নিউজ করায় সাংবাদিক কে হত্যার হুমকি দেয়ার অভিযোগে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।

বিবৃতিতে আরো বলা হয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি প্রদর্শন কিংবা হত্যার হুমকি কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। আমরা অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঠিক তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ বিচার ব্যাবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।

দায়িত্বশীল সূত্রের বরাতে আরও অভিযোগ রয়েছে, প্লাবন কিছু বিপথগামী শিক্ষার্থীকে নিয়ে ‘গ্যাং থার্টি সিক্স’ নামে একটি কিশোর গ্যাং পরিচালনা করে আসছেন দীর্ঘিদিন। ওই গ্যাংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর র‌্যাগিংসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এই গ্যাংয়ে তিন নং হল ছাড়াও বিভিন্ন হলের ৩৬ জন সদস্য রয়েছে বলে জানিয়েছে একটি সূত্র৷

এ বিষয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি আবুল খায়ের বলেন, এর বিচার অবিলম্বে করতে হবে৷ প্রক্টর বারবার বিচারকে ভিন্নখাতে প্রবাহিত করা চেষ্টা করছে৷ আমরা এর আইনানুগ উপায়ে সমাধানে আগাচ্ছি৷

/কানিজ/ঋতু

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।