etcnews
ঢাকাThursday , 10 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে; ইবি শিবির সভাপতি

etcnews
September 10, 2026 8:06 am
Link Copied!

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির সভাপতি ইউসুফ আলী বলেছেন, বিশ্ববিদ্যালয়ে নিয়োগের সার্কুলার আমরা দেখতে পেয়েছি এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের নিয়োগ দেওয়া হবে বলে আমরা শুনতে পাচ্ছি। এই ক্যাম্পাসে ছাত্রশিবিরের একবিন্দু রক্ত থাকা অবস্থায় কোনো অনিয়ম আমরা সহ্য করব না। শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ কার্যকর বাস্তবায়ন করতেই হবে।”

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টায় সরকারি চাকরিতে ভাইভা পরীক্ষার নম্বর বৃদ্ধি করার প্রতিবাদে শাখা ছাত্রশিবিরের অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ তিনি এসব কথা বলেন।

ইউসুফ আলী বলেন, ​”আমরা রাজপথে নেমেছি, আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই আমরা কোনো অনিয়ম সহ্য করব না, শতভাগ স্বচ্ছ নিয়োগ দিতে হবে। আপনারা যে প্রলোভন দেখিয়ে সন্ত্রাসীদের ক্যাম্পাসে নিয়ে আসছেন, নিয়ে আসার জন্য পায়তারা করছেন, আরেকবার চিন্তা করবেন। ছাত্রশিবির অনেক ধৈর্য ধরেছে, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কি পরিণতি হবে সেই কথা চিন্তা করে আপনারা সিদ্ধান্ত নেবেন।

এর আগে বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের জিয়া মোড়ে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শাখা ছাত্রশিবির সভাপতি ইউসুফ আলী এবং সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি-সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিলে তাদের, ‘আপা গেছে কোটায়, ভাইয়া যাবে ভাইভায়’, ‘চলবে নারে চলবে নাহ
ভাইবার নামে দলীয়করণ’, ‘দিকে দিকে খবর দে, ভাইভা বোর্ডের কবর দে’, ‘কোটা গেছে যে পথে, ভাইবা যাবে সেই পথে’, ‘ভাইবার নামে বাণিজ্য চলবে না চলবে না’, ‘ভাইবা নামে প্রহসন, মানি না মানবো নাহ’-সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।