etcnews
ঢাকাWednesday , 8 November 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

নাচোলে সার্কাসের হাতির আক্রমণে প্রাণ গেল শিশুর

etcnews
November 8, 2023 6:33 pm
Link Copied!

মোঃ নাসিম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সার্কাসের হাতির আক্রমণে মোসাব্বির (১২) নামে এক শিশু নিহত হয়েছে।বুধবার (৮নভেম্বর) সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মোড় এলাকার মানিকড়া গ্রামে এ ঘটনা ঘটে। মোসাব্বির উপজেলার নিজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার মাস্টারপাড়া গ্রামের বুলবুল ইসলামের ছেলে।
মানিকড়া গ্রামের বাসিন্দা আজহার আলি বলেন, সকাল থেকে এই এলাকায় দুটি পাগলা হাতি ঘোরাঘুরি করছিল। এসময় হাতি দুটির সামনে পড়ে যায় মোসাব্বির।তখন তাকে আঁছড়ে মাটিতে ফেলে দেয় হাতি দুটো। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,একটি হাতিকে আমনুরা শিমুলতলা মোড়ে আটক করেছে গ্রামবাসী। অন্যটি এখনো আটক করা সম্ভব হয়নি। রাজশাহী বনবিভাগকে খবর দেওয়া হয়েছে। বন বিভাগের একটি টিম হাতিটিকে আটক করে নিয়ে যাবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।