etcnews
ঢাকাTuesday , 18 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবির আবাসিক হলগুলোতে নবীনবরণ, বিজয়-২৪ হলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

etcnews
August 18, 2026 4:17 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আবাসিক হলগুলোতে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আবাসিক হলগুলোতে পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি হলজীবনের নিয়ম-কানুন, পরিবেশ ও সুযোগ-সুবিধা সম্পর্কে তাদের অবহিত করা হয়।

আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও হলজীবনে স্বাগত জানানোর পাশাপাশি শিক্ষাজীবনে আবাসিক হলের গুরুত্ব, দায়িত্ব ও শৃঙ্খলা সম্পর্কে তাদের অবহিত করা হয়।

শহীদ জিয়াউর রহমান হল-১, শহীদ জিয়াউর রহমান হল-২, বিজয় ২৪ হল, এম. কেরামত আলী হল, কবি বেগম সুফিয়া কামাল হল ও রাবিয়া বসরী হলসহ বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলেই নবীনদের বরণ করে নেওয়া হয়। এ সময় হলের পরিবেশ, নিয়ম-কানুন, আবাসিক জীবনে শিক্ষার্থীদের দায়িত্ব ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে তাদের ধারণা দেওয়া হয়।

নবীনবরণের পাশাপাশি বিজয়-২৪ হলে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার এ উদ্যোগটি হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের উদ্যোগে চালু করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করা এবং হলে একটি ইতিবাচক ও প্রতিযোগিতামূলক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় হলের শিক্ষার্থীরাও বক্তব্য দেন।

উল্লেখ্য, নবীন শিক্ষার্থীদের পদচারণায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে যুক্ত হয়েছে নতুন প্রাণ ও নতুন অধ্যায়। নতুন শিক্ষার্থীদের সাফল্য ও সুন্দর ভবিষ্যৎ কামনার মধ্য দিয়ে শেষ হয় নবীনবরণ ও সংবর্ধনা আয়োজন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।