ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ও ডি আই ইউ বিজনেস ক্লাবের উপদেষ্টা বুশরা ফেরদৌসিকে ম্যাম কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডিআইইউ বিজনেস ক্লাব।
এ উপলক্ষে ক্লাবের উদ্যোগে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ক্লাবের সভাপতি, সহ সভাপতি ,কোষাধ্যক্ষ এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা বুশরা ফেরদৌসিকে ম্যাম কে ফুলের শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
সাক্ষাৎকালে ক্লাবের প্রতিনিধিরা বলেন, বুশরা ম্যাম এর প্রজ্ঞাপূর্ণ নেতৃত্ব, আন্তরিক সহযোগিতা এবং শিক্ষার্থীবান্ধব মনোভাব দীর্ঘদিন ধরে বিজনেস ক্লাবের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে তাঁর দিকনির্দেশনা সবসময়ই অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে।
ক্লাবের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, বুশরা ম্যাম এর দক্ষ, দূরদর্শী ও শিক্ষার্থীবান্ধব নেতৃত্বে ব্যবসায় প্রশাসন বিভাগ শিক্ষা, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে বিভাগটি শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবে এবং উৎকর্ষতার ধারাকে আরও সুদৃঢ় করবে।

