etcnews
ঢাকাSunday , 2 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

জনপ্রিয় ও প্রভাবশালী ছাত্রনেতা জাবেদ ঢালী শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত

etcnews
August 2, 2026 5:00 pm
Link Copied!

শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শরীয়তপুর জেলা শাখার বর্ধিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন, শরীয়তপুর জেলার জনপ্রিয় এ প্রভাবশালী ছাত্রনেতা জাবেদ ঢালী।
শনিবার (১ আগস্ট ২০২৬) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, জাবেদ ঢালী শরীয়তপুর জেলা শহরের ঐতিহ্যবাহী ঢালী পরিবার ও রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা একজন সক্রিয় ছাত্রনেতা। তার পিতা মো. শামসুল হক ঢালী শরীয়তপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদল সহ দলীয় বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম, আন্দোলন-সংগ্রাম এবং রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাংগঠনিক দক্ষতা, দায়িত্বশীলতা ও কর্মীদের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে জেলা ছাত্রদলের রাজনীতিতে তিনি একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি অনেকের কাছে জনপ্রিয় ও প্রভাবশালী ছাত্রনেতা হিসেবেও পরিচিত।

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে তার মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে জেলা ছাত্রদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অসংখ্য নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী শুভকামনা প্রকাশ করেন। তিনিও সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এব্যাপারে শরীয়তপুর জেলা ছাত্রদলের নতুন যুগ্ম আহ্বায়ক জাবেদ ঢালী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই দায়িত্ব আমার জন্য যেমন গর্বের, তেমনি বড় একটি দায়িত্বও। আমি সততা, নিষ্ঠা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করব। দলের আদর্শ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের ভূমিকা আরও সুসংহত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমি দলের সিনিয়র নেতৃবৃন্দ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

/কানিজ/কাওছার

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।