etcnews
ঢাকাThursday , 30 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ভারত সরকারের সম্মানজনক আইসিসিআর স্কলারশিপ পেলেন জাবি শিক্ষার্থী অনন্ত বিশ্বাস

etcnews
July 30, 2026 6:38 pm
Link Copied!

জাবি প্রতিনিধি:

ভারত সরকারের মর্যাদাপূর্ণ ‘আইসিসিআর (ICCR) স্কলারশিপ’ অর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী অনন্ত বিশ্বাস। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪তম আবর্তন) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী।

উচ্চশিক্ষার জন্য মনোনীত হয়ে তিনি ভারতের ছত্তিশগড় রাজ্যে অবস্থিত এশিয়ার প্রথম সঙ্গীত বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ‘ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয়’-এ ভর্তি হচ্ছেন। সেখানে তাঁর অধ্যয়নের বিষয় ‘ভোকাল মিউজিক’।

অনন্ত বিশ্বাসের গ্রামের বাড়ি ফরিদপুরে হলেও তাঁর শৈশব ও কৈশোর কেটেছে সাভার-আশুলিয়া এলাকায়। ২০২৪ সালে তিনি সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সি১’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে ৩য় স্থান অর্জন করে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ভর্তি হন। তিনি বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

স্কলারশিপ প্রাপ্তির অনুভূতি ও প্রিয় ক্যাম্পাস ছেড়ে যাওয়ার আবেগ প্রকাশ করে অনন্ত বিশ্বাস বলেন, “ছোটবেলা থেকেই দেশের শিল্প-সংস্কৃতির প্রতি আমার গভীর আকর্ষণ ছিল। সংস্কৃতি মানুষের অন্তরকে প্রসারিত করে এবং মানবিক করে তোলে। পরম সৃষ্টিকর্তার কৃপায় ভারত সরকারের এই সম্মানজনক স্কলারশিপ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আমার এই পথচলায় সর্বদাই পাশে থেকেছেন আমার মা, বাবা, শিক্ষক, শ্রদ্ধেয় বড় ভাই-আপু এবং বন্ধুরা; তাঁদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।”

ক্যাম্পাসের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, “দেশ ছাড়ার এই মুহূর্তে হৃদয়ে এক ধরনের বেদনার সুর বাজছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার কলিজার খুব কাছের এক জায়গা। এখানকার মায়া, মমতা ও ভালোবাসা কখনোই ভোলার নয়। সবাই আমার ভবিষ্যতের জন্য আশীর্বাদ ও দোয়ায় রাখবেন।”

/কানিজ/আমানুল্লাহ

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।