etcnews
ঢাকাWednesday , 22 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবি-ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে এমওইউ স্বাক্ষর, উচ্চশিক্ষা নিয়ে সেমিনার

etcnews
July 22, 2026 7:41 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং ‘উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য প্রদান ইউনিটের ডেপুটি রেজিস্ট্রার ড. হাচিব মোহাম্মদ তুষার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের গণিত ও প্রাকৃতিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইউকিফলি এবং কৃষি-শিল্প বিভাগের বিভাগীয় প্রধান ড. রেস্টি ফেবরিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের (আরটিসি) পরিচালক অধ্যাপক ড. খোকন হোসেন।

সেমিনারে অধ্যাপক ড. ইউকিফলি বলেন, “শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি ও যৌথ গবেষণার মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা আরও জোরদার হবে। এতে উভয় প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণার পরিধি সম্প্রসারিত হবে।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন,” এই এমওইউর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হলো। শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং একাডেমিক সহযোগিতার মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সমানভাবে উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”

অনুষ্ঠানে ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের গবেষক রনি জারলিস ও শান্তি ডিয়ানাও উপস্থিত ছিলেন। এছাড়া পবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।