etcnews
ঢাকাTuesday , 21 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আবু বক্কর ও কাফি

etcnews
July 21, 2026 4:31 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীদের সংগঠন ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (ভিএএসএ)-এর ২০২৬–২৭ মেয়াদের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে মো. আবু বক্কর সিদ্দিক সহ-সভাপতি এবং আব্দুল্লাহ হিল কাফি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, তথ্য ও প্রকাশনা সম্পাদক, দপ্তর সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, কর্মসূচি ও আয়োজন সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সহ-সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক অনুভূতি প্রকাশ করে বলেন, “আমাদের ওপর আস্থা রেখে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অনুষদের প্রতিটি শিক্ষার্থীর একাডেমিক ও সার্বিক কল্যাণে ভিএএসএ বরাবরের মতোই শক্ত স্তম্ভ হিসেবে পাশে থাকবে।”

সংগঠনের নতুন রূপরেখা তুলে ধরে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল কাফি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি একাডেমিক ও সহ-শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনাই আমাদের মূল লক্ষ্য। অনুষদের সবাইকে সঙ্গে নিয়ে একটি শিক্ষার্থীবান্ধব ও সক্রিয় প্ল্যাটফর্ম গড়ে তুলতে আমরা একযোগে কাজ করে যাব।”

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. এ. কে. এম. মোস্তফা আনোয়ার নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের সহ-শিক্ষামূলক ও পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য ভিএএসএ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমি আশা করি, নবনির্বাচিত নেতৃত্ব তাদের মেধা, নিষ্ঠা ও নতুন ভাবনার মাধ্যমে সংগঠনটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অনুষদের উন্নয়ন ও শিক্ষার্থীদের যেকোনো ইতিবাচক উদ্যোগে প্রশাসন ও শিক্ষকদের পূর্ণ সহযোগিতা থাকবে।”

সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সেলিম আহাম্মদ বলেন, “সাধারণ শিক্ষার্থীদের সর্বসম্মত সিদ্ধান্তে গঠিত এ কমিটির আওতাধীন বিষয়ভিত্তিক সব কার্যক্রমে সবার সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি।”

উল্লেখ্য, সংগঠনের কোষাধ্যক্ষের দায়িত্বে থাকবেন ড. মিজানুর রহমান। এ ছাড়া অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা সংগঠনটির কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম জোরদারের লক্ষ্যেই এই নতুন কমিটি কাজ করে যাবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।