etcnews
ঢাকাTuesday , 21 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

etcnews
July 21, 2026 3:57 pm
Link Copied!

কারিগরি ত্রুটির কারণে মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলো থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।মঙ্গলবার (২১ জুলাই) এক বার্তায় এসব তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।বার্তায় জানানো হয়, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালসমূহ থেকে আরএলএনজি সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) হ্রাস পেয়েছে। ফলে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও অন্যান্য সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

সরবরাহ ঘাটতির কারণে অনেক এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম থাকতে পারে। এতে শিল্প উৎপাদন, বাণিজ্যিক কার্যক্রম এবং আবাসিক গ্রাহকদের দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটতে পারে।সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।