etcnews
ঢাকাMonday , 20 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর লক্ষ্য তরুণদের ব্যাপকভাবে খেলাধুলায় সম্পৃক্ত করা

etcnews
July 20, 2026 10:52 am
Link Copied!

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য ও অঙ্গীকার হলো আমাদের তরুণদের কেবল শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলাতেও ব্যাপকভাবে সম্পৃক্ত করা। যেন তারা তাদের চরিত্র গঠন করতে পারে, শারীরিক বিকাশ ঘটাতে পারে।

রোববার (১৯ জুলাই) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১০ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১, সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬ এবং ২য় অনূর্ধ্ব-১৪ কারাতে কাপের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কারাতে ফেডারেশন।মন্ত্রী বলেন, কারাতে কেবলই একটি খেলা নয়, এটি বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বের মেলবন্ধন তৈরি করতেও সাহায্য করে। কারাতের মাধ্যমে এই বন্ধুত্ব ভৌগোলিক সীমানা ছাড়িয়ে বিশ্ব দরবারে পৌঁছাবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। তিনি খেলোয়াড়দের প্রদর্শিত বিভিন্ন ইভেন্ট উপভোগ করেন। পরে তিনি বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করেন।গত ১৭ থেকে ১৯ জুলাই তিন দিনব্যাপী আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ অংশ নেয়। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে দক্ষিণ এশিয়ার প্রায় ৯ শতাধিক উদীয়মান খেলোয়াড় অংশগ্রহণ করে তাদের ক্রীড়াশৈলী প্রদর্শন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের সভাপতি ভারত শর্মা এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ দেশি-বিদেশি রেফারি, প্রশিক্ষক, অংশগ্রহণকারী দেশসমূহের প্রতিনিধি দল এবং ক্রীড়াপ্রেমী সাধারণ দর্শক।

রোববার সরকারি এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।