etcnews
ঢাকাMonday , 22 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা

etcnews
June 22, 2026 4:33 pm
Link Copied!

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় লেক ক্রুজে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। সোমবার (২২ জুন) সকালে নৌবিহারে অংশ নিয়ে তিনি পুত্রাজায়া লেক ঘুরে দেখেন এবং নৌকা থেকে শহরের বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা ও স্থাপত্যশৈলী উপভোগ করেন।সকালে ডা. জুবাইদা রহমানের আগমন উপলক্ষে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল এবং প্রধানমন্ত্রীর দপ্তরের (ফেডারেল টেরিটরি) মন্ত্রী হান্না ইয়োহ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতে তারা প্রায় এক ঘণ্টা সময় কাটান। এ সময় পুত্রাজায়ার মনোরম পরিবেশ ও প্রশাসনিক কেন্দ্রের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তারা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত এ সফরটি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সরকারি দ্বিপক্ষীয় বিদেশ সফর।বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও বাংলাদেশ ও মালয়েশিয়ার অবস্থান গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশ মালয়েশিয়ার বৈশ্বিক বাণিজ্য অংশীদারদের মধ্যে ২৮তম। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় ভারতের পর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার বাংলাদেশ। দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ১২ দশমিক ১৮ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।