etcnews
ঢাকাSaturday , 20 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মেসি কার্ড পেলেন না, জোয়ান নিষিদ্ধ তিন ম্যাচ- প্রশ্ন দ. আফ্রিকা কোচের

etcnews
June 20, 2026 6:24 pm
Link Copied!

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে বিতর্কিত ফাউলের ঘটনায় এবার প্রশ্ন তুলেছেন দক্ষিণ আফ্রিকা কোচ হুগো ব্রুশ। তার দাবি, একই ধরনের ঘটনায় মেসির কোনো শাস্তি না হলেও কড়া সাজা পেয়েছেন তার দলের থেম্বা জোয়ান। ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে, তা নিয়ে ব্যাখ্যা প্রয়োজন।
সংবাদমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় দক্ষিণ আফ্রিকার কোচ বলেন, মেসির ট্যাকল এবং জোয়ানের ফাউলের মধ্যে উল্লেখযোগ্য কোনো পার্থক্য তিনি দেখেন না। অথচ দুই ঘটনায় ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্ত ছিল ভিন্ন।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর ডিফেন্ডার আলভারাদোর মুখে পেছন দিক থেকে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেছিলেন জোয়ান। পরে ওই ঘটনার জন্য তাকে বিশ্বকাপের তিন ম্যাচে নিষিদ্ধ করে ফিফা।
অন্যদিকে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে বলের দখল নেওয়ার লড়াইয়ে পেছন দিক থেকে ট্যাকল করতে গিয়ে আলজেরিয়া অধিনায়ক আইসা মান্দির কাফ মাসলে আঘাত করেন মেসি। তবে এ ঘটনায় রেফারি তাকে কোনো কার্ড না দেখিয়ে শুধু ফাউলের সিদ্ধান্ত দেন।
জোয়ানের শাস্তির প্রসঙ্গ টেনে মেসির ঘটনাটির সঙ্গে তুলনা করেন দক্ষিণ আফ্রিকার কোচ ব্রুশ। তিনি বলেন, ‘মেসির ঘটনার পর আমার খেলোয়াড়ের শাস্তি মেনে নেওয়া কঠিন। পরিস্থিতিটা যদি দেখেন, মেক্সিকোর খেলোয়াড় আলভারাদো আমার খেলোয়াড়ের পথ আটকে দিয়েছিল। থেম্বা তাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সে সময় সে শুধু তার হাতটা আলভারাদোর কাঁধে রেখেছিল। এর বেশি কিছু নয়। অথচ ওই ঘটনার জন্য সে সরাসরি লাল কার্ড দেখল, পরে আবার তিন ম্যাচের নিষেধাজ্ঞাও পেল?’
তিনি বলেন, ‘আমি চাই না মেসি লাল কার্ড দেখুক। কারণ তার মানের একজন খেলোয়াড়ের মাঠেই থাকা উচিত, যেটা আপনারা (আলজেরিয়ার বিপক্ষে) দেখেছেন। তবে তার ও জোয়ানের মধ‍্যে পার্থক‍্যটা কোথায়?’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।