etcnews
ঢাকাThursday , 18 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

etcnews
June 18, 2026 11:07 am
Link Copied!

একটি আমন্ত্রণপত্র দারুণভাবে আবেগাপ্লুত করেছে সংসদ সদস্য সাঈদ আল নোমানকে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওই আমন্ত্রণপত্রের খামে প্রাপকের নামের জায়গায় ‘প্রশাসনিক ভুলে’ তার বাবা সাবেক মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বীর ‍মুক্তিযোদ্ধা প্রয়াত আবদুল্লাহ আল নোমানের নাম মুদ্রিত ছিল।এ প্রসঙ্গে সাঈদ আল নোমান সামাজিকমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘‘আজ ১৭ই জুন ২০২৬ আমার জীবনের বিশাল এক বিমূর্ত প্রাপ্তির দিন। অধিবেশন চলাকালীন এ মুহূর্তটি আমাকে দারুণভাবে আবেগাপ্লুত করেছে। আমার ডেস্ক-এ একটি দাওয়াতপত্র পৌঁছলো, যেখানে ‘আবদুল্লাহ আল নোমান’ নামটি লেখা। হয়তো এটি কেবল একটি প্রশাসনিক ভুল।কিন্তু অনুভূতির জগতে এর অর্থ একেবারেই অন্যরকম। আমার মনে হলো, জাতীয় সংসদ এখনো বিশ্বাস করে— ‘আবদুল্লাহ আল নোমান’ সংসদে উপস্থিত আছেন; তিনি এখনো বেঁচে আছেন মানুষের অনুভূতিতে, তাদের শ্রদ্ধা আর ভালোবাসায়। আর এ ভাবনাই আমাকে বারবার উঠে আসা সেই একই প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়— মৃত নোমান কি জীবিত নোমানের চেয়েও শক্তিশালী? উত্তর নিঃসন্দেহে ‘হ্যাঁ’!’’উল্লেখ্য, ১৯৯১ ও ২০০১ সালে চট্টগ্রাম-৯ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নোমান। বেগম খালেদা জিয়ার দুই সরকারের আমলে মৎস্য ও পশু সম্পদ, শ্রম ও কর্মসংস্থান, বন ও পরিবেশ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেন। ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি না ফেরার দেশে চলে যান।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।