etcnews
ঢাকাWednesday , 17 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ভয়াবহ ফাউল করেও সাজা পেলেন না মেসি!

etcnews
June 17, 2026 1:18 pm
Link Copied!

বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে মেসি বাহিনী। কিন্তু আলজেরিয়ার বিপক্ষে একতরফা এই ম্যাচে ভয়াবহ এক ফাউল করেছেন, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচে হ্যাটট্রিক করা এই তারকা ফাউলের সাজা পেলে ফল অন্যরকমও হতে পারত। ওই ফাউলের ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যালে উঠেছে সমালোচনার ঝড়।
প্রশ্ন উঠেছে, মহাতারকা বলেই কী এমন ভয়াবহ ফাউলের পরও সাজা এড়াতে পারলেন মেসি? ভিডিওতে দেখা যায়, বল দখলে নেয়ার লড়াইয়ে মেসি আলজেরিয়ান ডিফেন্ডার আইসা মান্দির পায়ের পেছনে পেশির অংশে আঘাত করেন। ফাউলটি ছিল যথেষ্ট বিপজ্জনক।
এতে তাৎক্ষণিকভাবে আলজেরিয়াকে ফ্রি-কিক দেয়া হলেও মেসিকে কার্ড দেখাননি রেফারি সিজিমন মারসিনিয়াক। এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও (ভিএআর) এতে কোনো হস্তক্ষেপ করেনি। অবশ্য ফাউলের সঙ্গে সঙ্গে মান্দির কাছে ক্ষমা চেয়ে নেন মেসি। কিন্তু তাতে নেভেনি বিতর্কের আগুন।
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, যেকোনো দুটি ম্যাচে হলুদ কার্ড পেলে পরের ম্যাচে নিষেধাজ্ঞা কাটাতে হয়। সেক্ষেত্রে এমন ফাউল করেও পার পেয়ে যাওয়ায় তা নিশ্চিতভাবেই আর্জেন্টিনা শিবিরকে স্বস্তি দিচ্ছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।