etcnews
ঢাকাWednesday , 17 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

নেইমারেরকে নিয়ে সুখবর দিলো ব্রাজিল

etcnews
June 17, 2026 12:48 pm
Link Copied!

পায়ের পেছনের পেশি ইনজুরির কারণে এক মাস ধরে মাঠের বাইরে আছেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। তাই বিশ্বকাপের চলতি আসরের গ্রুপপর্বে তিনি খেলতে পারবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর মঙ্গলবার (১৬ জুন) প্রথমবারের মতো মাঠের পাশে অনুশীলন করেছেন তিনি।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমার তার পুনর্বাসন প্রক্রিয়ায় আরও একটি ধাপ এগিয়েছেন। তিনি মরিসটাউনে ব্রাজিল দলের অনুশীলন কেন্দ্রে অংশ নেন।
সিবিএফের এক ভিডিওতে দেখা যায়, সাবেক এফসি বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেইনের তারকা প্রথমবারের মতো দৌড়ানোর অনুশীলন করেন এবং কার্লো আনচেলত্তির কোচিং স্টাফের একজন সদস্যের সঙ্গে কাজ করেন।
১৭ মে সান্তোস এফসির হয়ে খেলতে গিয়ে পায়ের পেছনের পেশিতে চোট পাওয়ার পরও তাকে ব্রাজিল দলে ডাকা হয়েছিল। তবে সেই সময় থেকে তিনি আর দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারেননি।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শনিবার নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে শুক্রবার হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। এরপর ২৪ জুন বুধবার গ্রুপ সি-এর শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।
সোমবার সূত্রগুলো জানিয়েছিল, গ্রেড-২ পেশির চোট থেকে সেরে ওঠার পথে থাকা নেইমার এক সপ্তাহ আগে করা মেডিকেল পরীক্ষাটি আবারও দিয়েছেন। তবে এর ফলাফল তখনও সিবিএফ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, দলের চিকিৎসকরা আশা করছেন নকআউট পর্বের জন্য তাকে পুরোপুরি ফিট করে তোলা যাবে। এর অর্থ, গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটিতে নেইমার খেলতে নাও পারেন।
৩৪ বছর বয়সী নেইমার ২০২৩ সালের ১৭ অক্টোবরের পর থেকে ব্রাজিলের সিনিয়র জাতীয় দলের হয়ে আর খেলেননি। সেদিন উরুগুয়ের বিপক্ষে মন্টেভিডিওতে অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তিনি বাম হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এবং মেনিস্কাসে গুরুতর চোট পান।
এরপর থেকে তিনি আর ব্রাজিলের জার্সি পরেননি। ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, চোট, পুনর্বাসন ও বিশ্রামের কারণে তিনি প্রায় ৭০০ দিন মাঠের বাইরে কাটিয়েছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।