etcnews
ঢাকাTuesday , 16 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক

etcnews
June 16, 2026 10:00 am
Link Copied!

২০২৬ বিশ্বকাপের মঞ্চে স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমের তারকায় পরিণত হয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে শুধু ম্যাচসেরার পুরস্কারই জেতেননি, নিজের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যাও কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ৬০০০ শতাংশ বাড়িয়ে ফেলেছেন।ম্যাচের আগে ভোজিনহার ইনস্টাগ্রাম অনুসারী ছিল প্রায় ৪৫ হাজার। কিন্তু স্পেনের বিপক্ষে দুর্দান্ত গোলকিপিংয়ের পর সেই সংখ্যা লাফিয়ে ২৭ লাখের বেশি হয়ে যায়। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা তার অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ভিড় জমান তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়।স্পেন ম্যাচে ২৭টি শট নেয়, যার মধ্যে সাতটি ছিল লক্ষ্যে। তবে ৪০ বছর বয়সী এই গোলরক্ষক একের পর এক দুর্দান্ত সেভ করে প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখেন। তার নৈপুণ্যে কেপ ভার্দে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচেই শক্তিশালী স্পেনের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট আদায় করে নেয়।

এই পারফরম্যান্সের সুবাদে ভোজিনহা বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ক্লিন শিট রাখা গোলরক্ষকের রেকর্ডও গড়েছেন। পাশাপাশি ফিফা তাকে ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত করে।ম্যাচ শেষে অনুসারীর সংখ্যা হঠাৎ কয়েক মিলিয়ন বেড়ে যাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ভোজিনহা হাসতে হাসতে এক শব্দে বলেন, ৬০০০% অনুসারী বাড়ল কেপ ভার্দের নায়ক ভোজিনহার।

২০২৬ ফিফা বিশ্বকাপের মঞ্চে স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমের তারকায় পরিণত হয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে শুধু ম্যাচসেরার পুরস্কারই জেতেননি, নিজের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যাও কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ৬০০০ শতাংশ বাড়িয়ে ফেলেছেন।

ম্যাচের আগে ভোজিনহার ইনস্টাগ্রাম অনুসারী ছিল প্রায় ৪৫ হাজার। কিন্তু স্পেনের বিপক্ষে দুর্দান্ত গোলকিপিংয়ের পর সেই সংখ্যা লাফিয়ে ২৭ লাখের বেশি হয়ে যায়। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা তার অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ভিড় জমান তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়।

স্পেন ম্যাচে ২৭টি শট নেয়, যার মধ্যে সাতটি ছিল লক্ষ্যে। তবে ৪০ বছর বয়সী এই গোলরক্ষক একের পর এক দুর্দান্ত সেভ করে প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখেন। তার নৈপুণ্যে কেপ ভার্দে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচেই শক্তিশালী স্পেনের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট আদায় করে নেয়।

এই পারফরম্যান্সের সুবাদে ভোজিনহা বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ক্লিন শিট রাখা গোলরক্ষকের রেকর্ডও গড়েছেন। পাশাপাশি ফিফা তাকে ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত করে।

ম্যাচ শেষে অনুসারীর সংখ্যা হঠাৎ কয়েক মিলিয়ন বেড়ে যাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ভোজিনহা হাসতে হাসতে এক শব্দে বলেন, ‘পাগলাটে!’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।