etcnews
ঢাকাMonday , 15 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

নতুন মামলায় গ্রেফতার তৌহিদ আফ্রিদি

etcnews
June 15, 2026 12:59 pm
Link Copied!

নতুন মামলায় গ্রেফতার হয়েছেন তৌহিদ আফ্রিদি। আজ সোমবার কারাগার থেকে আদালতে হাজির করে তাকে জুলাই অভ্যুত্থানের একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন পুলিশ।

পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

এর আগে তৌহিদ আফ্রিদি ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থান চলাকালে যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

এর আগে গত বছর তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। গত ২৫ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার রিমান্ড মঞ্জুর করেন।মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে অংশ নেন আসাদুল হক বাবু। ওইদিন দুপুর আড়াইটার দিকে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর একই বছরের ৩০ আগস্ট নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ মোট ২৫ জনকে আসামি করা হয়। এজাহারে নাসির উদ্দিন সাথীকে ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।