etcnews
ঢাকাMonday , 15 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

etcnews
June 15, 2026 12:49 pm
Link Copied!

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে আয়োজিত একটি প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে আয়োজিত ওই আলোচনায় তারা বক্তা হিসেবে অংশ নেন।গত রোববার (১৪ জুন) সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে ‘The Student-Led Uprising and the Future of Post-Revolutionary Bangladesh’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েম।

আলোচনায় তারা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের প্রভাব এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন বলে জানা গেছে।অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির এই আয়োজনে আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে নানা দৃষ্টিকোণ থেকে আলোচনা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।