etcnews
ঢাকাMonday , 15 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনা’, কলম্বো হয়ে দেশে ফিরছেন তথ্য উপদেষ্টা

etcnews
June 15, 2026 12:14 pm
Link Copied!

দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ পর দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গতকাল রোববার (১৪ জুন) সন্ধ্যায় ওই ঘটনা ঘটে।সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ পোর্টাল সিএনএন-নিউজ ১৮ জানায়, নিরাপত্তা-সংশ্লিষ্ট একটি নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) নাম থাকার কারণে দিল্লির বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ ডা. জাহেদ উর রহমানকে ‘কিছুক্ষণ আটকে’ রাখে।জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির ২৮তম বৈঠকে অংশ নিতে ভারত যাচ্ছিলেন ডা. জাহেদ উর রহমান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে আজ সোমবার (১৫ জুন) ও আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) দুইদিনব্যাপী ওই বৈঠক হওয়ার কথা।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার কাছে কোনো কূটনৈতিক পাসপোর্ট ছিল না; তার কাছে সার্কের স্টিকারযুক্ত সাধারণ সবুজ পাসপোর্ট ছিল। তবে জাহেদ উর রহমানের সফরের বিষয়টি জানিয়ে এর আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিকপত্র (নোট ভারবাল) পাঠিয়েছিল নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। এমনকি রোববার বিকেলে উপদেষ্টাকে অভ্যর্থনা জানাতে দিল্লি বিমানবন্দরে গিয়েছিলেন বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।যদিও আটকে দেওয়ার কিছুসময় পর উচ্চপর্যায়ের হস্তক্ষেপে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দেয়। ততক্ষণে উপদেষ্টা দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রোববার রাতে দিল্লি থেকে ঢাকায় ফেরার সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ডা. জাহেদ উর রহমান কলম্বো যান। আজ সোমবার বিকেলে উপদেষ্টার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।