etcnews
ঢাকাSunday , 14 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ইউটিউবে মুক্তি পেল সামাজিক বার্তাভিত্তিক নাটক ‘কুফা’

etcnews
June 14, 2026 8:43 pm
Link Copied!

সম্প্রতি জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘কাক ড্রামা’তে মুক্তি পেয়েছে নতুন নাটক ‘কুফা’। নাটকটি সমাজে প্রচলিত কুসংস্কার, অবহেলা এবং অপয়া বা কুফা হিসেবে মানুষকে চিহ্নিত করার মানসিকতার বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা তুলে ধরেছে।

নাটকটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন খোরশেদুল আলম, আইরিন তানি, শাহিন মৃধা, রাশেদা রাখিসহ আরও অনেকে।

বাস্তবধর্মী গল্প ও আবেগঘন উপস্থাপনার মাধ্যমে নির্মিত এই নাটকটি দর্শকদের মধ্যে ইতোমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে।

নাটকের মূল কাহিনিতে দেখা যায়, সমাজে একজন অবহেলিত ও উপেক্ষিত মানুষকে ‘কুফা’ হিসেবে চিহ্নিত করা হয়। দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার হওয়া সেই মানুষটি জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে নিজের অবস্থান তৈরি করে। ধীরে ধীরে সে প্রমাণ করে, কুসংস্কার ও ভুল ধারণা দিয়ে কখনোই একজন মানুষের প্রকৃত মূল্যায়ন করা যায় না।

নির্মাতারা জানান, নাটকটির মাধ্যমে সমাজে বিদ্যমান অন্ধবিশ্বাস ও নেতিবাচক লেবেলিংয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য।

চমৎকার লোকেশন, বাস্তবসম্মত চিত্রায়ন এবং শক্তিশালী অভিনয়ের কারণে ‘কুফা’ ইতোমধ্যেই ইউটিউবে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।