etcnews
ঢাকাSaturday , 13 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

etcnews
June 13, 2026 3:06 pm
Link Copied!

তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকালপ্রয়াণে শোকাহত হয়েছিল দেশের শোবিজ অঙ্গন। এবার তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্‌ম চরকি।প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘চরকি কার্নিভ্যাল’। এ আয়োজনে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তিপ্রাপ্ত কনটেন্টের সেরাদের পুরস্কৃত করা হবে। সেই অনুষ্ঠানেই প্রয়াত কারিনা কায়সারকে বিশেষভাবে সম্মানিত করা হবে।এরই মধ্যে ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন কারিনা। তবে তার প্রতি সম্মান জানিয়ে তাকে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘কারিনার অসাধারণ কাজগুলো আমাদের মাঝে রয়ে গেছে। কিন্তু তিনি আজ সব প্রতিযোগিতার ঊর্ধ্বে। তাই তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে এ বিভাগে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে। তার অবদান স্মরণে এবারের চরকি অ্যাওয়ার্ডসে বিশেষ সম্মাননা দেওয়া হবে।’গত ১৬ মে অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন কারিনা কায়সার। তার মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও শোবিজ অঙ্গনের মানুষ গভীর শোক প্রকাশ করেন।এদিকে ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে কাছের মানুষ দূরে থুইয়া, তুফান, লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী এবং ৩৬-২৪-৩৬। এছাড়া সেরা অভিনেতা-অভিনেত্রী, সিরিজ, গানসহ বিভিন্ন বিভাগে ভোট দিতে পারবেন চরকির গ্রাহকরা।

চরকির সাবস্ক্রাইবারদের ভোটগ্রহণ ইতোমধ্যে শুরু হয়েছে। শিগগিরই সমালোচক বিভাগ এবং ২০২৩ সালের কনটেন্টভিত্তিক মনোনয়ন তালিকাও প্রকাশ করা হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।