etcnews
ঢাকাWednesday , 19 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মাইক্রোসফট ও অ্যাপলের তুলনায় তিন গুণ বেশি তথ্য সংগ্রহ করে মেটা

etcnews
August 19, 2026 7:45 pm
Link Copied!

ফেসবুক, মেসেঞ্জার ও মেটা এআইয়ের মতো অ্যাপের মাধ্যমে অন্য বড় প্রযুক্তি কোম্পানিগুলোর তুলনায় অনেক বেশি ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করছে মেটা। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। বুধবার (১৯ আগস্ট) ইউরোনিউজ এ খবর প্রকাশ করেছে।সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সার্ফশার্কের গবেষণায় গুগল, মাইক্রোসফট, অ্যাপল, অ্যামাজন ও মেটার তৈরি অ্যাপ বিশ্লেষণ করা হয়েছে। অ্যাপলের অ্যাপ স্টোরে থাকা এসব কোম্পানির ১৭১টি অ্যাপ নিয়ে গবেষণাটি করা হয়।গবেষণায় ব্যবহারকারীর তথ্যের ৩৫টি ধরন বিবেচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্রাউজিং ইতিহাস, সঠিক অবস্থান, কেনাকাটার তথ্যসহ বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য।

গবেষণা অনুযায়ী, মেটার অ্যাপগুলো গড়ে ৩৫ ধরনের তথ্যের মধ্যে ২৫ ধরনের তথ্য সংগ্রহ করে। এই হার অন্য বড় প্রযুক্তি কোম্পানিগুলোর তুলনায় সবচেয়ে বেশি এবং মাইক্রোসফট ও অ্যাপলের তুলনায় গড়ে তিন গুণেরও বেশি।সবচেয়ে বেশি তথ্য সংগ্রহকারী অ্যাপগুলোর মধ্যে ফেসবুক, মেসেঞ্জার ও মেটা এআই রয়েছে। এ ছাড়া মেটার আরও কয়েকটি অ্যাপ, যেমন মেটা হরাইজন, মেটা অ্যাডস ম্যানেজার, মেটা বিজনেস স্যুট ও ফোরামও তালিকায় রয়েছে।

তুলনায় গুগলের অ্যাপগুলো গড়ে ১৭ ধরনের তথ্য সংগ্রহ করে। অ্যামাজন ১২ ধরনের, মাইক্রোসফট ৮ ধরনের এবং অ্যাপল ৭ ধরনের তথ্য সংগ্রহ করে।

তবে সবচেয়ে বেশি তথ্য সংগ্রহকারী অ্যাপের সংখ্যার দিক থেকে গুগল এগিয়ে। গবেষণায় বিশ্লেষণ করা ৪০টি বেশি তথ্য সংগ্রহকারী অ্যাপের মধ্যে ২৯টিই গুগলের। সেখানে মেটার অ্যাপ রয়েছে ৯টি এবং অ্যামাজনের মাত্র ২টি।

গবেষণায় বলা হয়েছে, গুগলের প্রতিটি অ্যাপ মেটার তুলনায় গড়ে কম ধরনের তথ্য সংগ্রহ করলেও গুগলের বিশাল অ্যাপ ইকোসিস্টেমের কারণে ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যায়।

এদিকে অ্যামাজনের অ্যালেক্সা সবচেয়ে বেশি তথ্য সংগ্রহকারী অ্যাপগুলোর মধ্যে মেটার বাইরে শীর্ষে রয়েছে। অ্যাপটি ৩৫টির মধ্যে ২৮ ধরনের তথ্য সংগ্রহ করে।

গবেষণায় আরও দেখা গেছে, বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহের ক্ষেত্রে অ্যাপল ও মাইক্রোসফট তুলনামূলকভাবে সবচেয়ে কম তথ্য সংগ্রহ করে। বিশেষ করে অ্যাপলের ইউটিলিটি অ্যাপগুলো গড়ে মাত্র ৬ ধরনের তথ্য সংগ্রহ করে। একই ধরনের গুগলের অ্যাপগুলো গড়ে ১৭ ধরনের তথ্য সংগ্রহ করে।

সূত্র: ইউরো নিউজ

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।