etcnews
ঢাকাWednesday , 10 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

etcnews
June 10, 2026 12:03 pm
Link Copied!

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যাওয়া উচিত।মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দৃঢ়তা ও সংকল্পকে পরীক্ষা করার চেষ্টা করছে। তবে ইরানের সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছেড়ে দেবে না।আরঘচি আরও বলেন, পারস্য উপসাগর অঞ্চলের ইতিহাসে বহিরাগত শক্তির হস্তক্ষেপের পরিণতি সুখকর হয়নি। তাই নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের এ অঞ্চল থেকে সরে যাওয়া উচিত।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানায়। এর জবাবে ইরানও পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে।এক্সে দেওয়া পোস্টের সঙ্গে আরঘচি হরমুজ প্রণালির একটি ছবিও প্রকাশ করেন। ছবিতে লেখা ছিল, “চিরন্তন পারস্য উপসাগর”।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।