etcnews
ঢাকাTuesday , 9 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা

etcnews
June 9, 2026 5:59 pm
Link Copied!

বিনোদন জগতের এক আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘গোলাপ’ নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের ধোঁয়াশা অবশেষে কাটতে চলেছে। নানা অনিশ্চয়তা আর একাধিকবার শুটিং পেছানোর পর, আবারও নতুন করে আশার আলো দেখছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা,চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক নীরব।দীর্ঘ বিরতির পর সিনেমাটি ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা, যা এই জুটির পর্দায় রাজকীয় প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে।সম্প্রতি নীরবের সঙ্গে তোলা একটি ছবি পরীমণি তার নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে পোস্ট করেছেন। সিনেমার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘গোলাপ’ নিয়ে দু’জনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।

এ বিষয়ে দেশের এক গণমাধ্যমকে নীরব বলেন, বেশ কয়েকবার চলচ্চিত্রটির নির্মাণ কাজ পিছিয়েছে। আমরা চাই, খুব শিগগির শুটিংয়ে যেতে। বিষয়টি নিয়ে নিয়মিত আলোচনা চলছে। পরীমণির সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে।
ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে থ্রিলারধর্মী এ চলচ্চিত্র। সিনেমাটির গল্প ও চিত্রনাট্যকার অনিক বিশ্বাস। গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ‘গোলাপ’ পরিচালনা করছেন সামছুল হুদা। কেন্দ্রীয় দুই চরিত্রে দেখা যাবে পরীমণি ও নীরবকে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।