etcnews
ঢাকাTuesday , 9 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

etcnews
June 9, 2026 12:06 pm
Link Copied!

ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হয়েছে। বিমানবন্দরটিতে আবারও নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হয়েছে। সৌদি আরব থেকে ফিরতে থাকা হাজিদের বহনকারী কয়েকটি উড়োজাহাজ ইতোমধ্যে অবতরণ করেছে।ইরানের মেহের বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের বিমান পরিচালনা বিভাগের কর্মকর্তারা ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।গত রোববার ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর নিরাপত্তার কারণে বিমানবন্দরটিতে আগত ফ্লাইটের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুনরায় বিমানবন্দরটি চালু করা হয়।

উল্লেখ্য, এটি সাম্প্রতিক সময়ে দ্বিতীয়বারের মতো বিমানবন্দরটি বন্ধ হওয়ার ঘটনা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর চলতি বছরের এপ্রিল মাসেও বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছিল।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।