etcnews
ঢাকাMonday , 8 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

etcnews
June 8, 2026 2:00 pm
Link Copied!

ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছে ভারত সরকার। খবর টাইমস অব ইন্ডিয়ার।তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক সতর্কবার্তায় জানিয়েছে, ভারতীয়দের আপাতত ইরান সফর এড়িয়ে চলা উচিত। যারা বর্তমানে ইরানে রয়েছেন, তাদের যত দ্রুত সম্ভব উপলব্ধ পরিবহন ব্যবস্থায় দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই ভারত এ নির্দেশনা দিয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।