etcnews
ঢাকাSaturday , 6 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

বুবলী এখন কোথায়?

etcnews
June 6, 2026 12:07 pm
Link Copied!

অনেক দিন ধরেই আড়ালে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। তাকে কোনো শুটিং, অনুষ্ঠান কিংবা আড্ডায় দেখা যাচ্ছিল না।

এ সময় থেকেই শোবিজ অঙ্গনে গুঞ্জন ওঠে, দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন তিনি।

তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে কখনোই স্পষ্ট কিছু বলেননি অভিনেত্রী, বরাবরই তা এড়িয়ে গেছেন। অবশেষে সেই গুঞ্জনের সত্যতা জানালেন নিজেই।

জানা গেছে, গত ১১ মে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বুবলী। তবে প্রায় এক মাস পর সুখবরটি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

শুক্রবার (৫ জুন) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন বুবলী। পোস্টে শাকিব খানকে ট্যাগ করে তিনি জানান, তাদের পরিবারে নতুন অতিথি এসেছে। এই তারকা দম্পতির কন্যাসন্তানের নাম রাখা হয়েছে শার্লিন খান।সুখবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন শাকিব খান ও শবনম বুবলী। ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মীরা নবজাতকের জন্য শুভকামনা জানাচ্ছেন।

তবে সুখবরের পাশাপাশি অনেকের মনে একটি প্রশ্নও ঘুরপাক খাচ্ছে—বুবলী এখন কোথায়?

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বর্তমানে শবনম বুবলী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রায় দেড় মাস আগে দেশটিতে পাড়ি জমান বুবলী। নিউইয়র্কের লং আইল্যান্ড জিউইশ মেডিকেল হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি।ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।