etcnews
ঢাকাFriday , 5 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

কন্যাসন্তানের মা হলেন শবনম বুবলী

etcnews
June 5, 2026 10:02 pm
Link Copied!

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। গত ১১ মে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। তবে বিষয়টি তিনি প্রকাশ্যে আনেন প্রায় ২৫ দিন পর, আজ শুক্রবার নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে।

নবজাতকের নাম রাখা হয়েছে ‘শার্লিন খান’। পোস্টে বুবলী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

তার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে ওঠে মন্তব্যের ঘর। সবাই নবজাতক কন্যা ও মায়ের সুস্থতা কামনা করেন।

এর আগে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে জন্ম নেয় শাকিব খান ও শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীর। তবে সেই সন্তানের খবরও তারা প্রকাশ করেছিলেন পরে। এবারও একইভাবে কন্যাসন্তানের জন্মের খবর কিছুদিন গোপন রাখার পর আনুষ্ঠানিকভাবে জানালেন এই অভিনেত্রী। নতুন অতিথির আগমনে পরিবারে বইছে আনন্দের ধারা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।