etcnews
ঢাকাThursday , 4 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

শাকিবের লুকে মিমের মুগ্ধতা

etcnews
June 4, 2026 7:12 pm
Link Copied!

ঢালিউডে যেন বইছে নতুন এক হাওয়া। দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক রূপান্তরে চমকে দেওয়া সুপারস্টার শাকিব খানকে নিয়ে এবার উচ্ছ্বাস প্রকাশ করলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। শাকিবের সাম্প্রতিক ভোলবদল, পর্দাজুড়ে নতুন নতুন লুক আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে মুগ্ধ এই নায়িকা। শুধু প্রশংসাতেই থেমে থাকেননি, ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে আবারও বড় পর্দায় এই বদলে যাওয়া তারকার সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনারও।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের বর্তমান লুক ও কাজের পরিবর্তনের প্রশংসা করে মিম বলেন, ‘এটা ভালো লাগছে। দিন দিনি উনি নিজেকে পরিবর্তন করছেন।’শাকিব খানের ফ্যাশন ও লুক নিয়ে নিজের আগের ভাবনার কথা জানিয়ে এই নায়িকা আরও বলেন, ‘উনার সাথে যখন আমার কাজ হতো, আমি সবসময় চাইতাম যে, উনাকে যেন ভিন্ন ভিন্ন লুকে দেখা যায়। সেটা মেইনটেইন করছেন এখন। আমাদের দেখতেও ভালো লাগছে তাকে।’

বিগত কয়েক বছরে পর্দায় শাকিব খানের এই বৈচিত্র্যময় উপস্থিতি দর্শকের পাশাপাশি মিমকেও দারুণভাবে আকৃষ্ট করেছে। শাকিবের সঙ্গে আগামীতে আবারও রূপালি পর্দায় স্ক্রিন শেয়ার করার সম্ভাবনা কতটুকু এমন প্রশ্নের জবাবে মিম বেশ ইতিবাচক সাড়া দেন।মিম জানান, শাকিব খানের সঙ্গে পুনরায় কাজের ব্যাপারে তাড়াহুড়ো নেই তার। যদি ব্যাটে-বলে সুন্দর কোনো প্রজেক্ট মিলে যায়, তবেই দেখা মিলবে এই জুটির। তার কথায়, ‘যদি কখনও ঠিকঠাক সবকিছু মনে হয়, প্রজেক্ট আসে, সো তখন হয়তো করা হবে।’

উল্লেখ্য, শাকিব খান ও বিদ্যা সিনহা মিম জুটি বেঁধে অতীতে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ‘আমার প্রাণের প্রিয়া’, জাকির হোসেন রাজু পরিচালিত এই সিনেমাটি ছিল এই তারকা জুটির সবচেয়ে বড় ব্লকবাস্টার হিট। পাশাপাশি খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’, উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ সিনেমাতেও জুটি বেঁধেছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।