etcnews
ঢাকাThursday , 4 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ডায়াবেটিস রোগীদের কী আম খাওয়া ঠিক?

etcnews
June 4, 2026 3:14 pm
Link Copied!

আমের মৌসুম চলছে এখন। মিষ্টি, রসালো স্বাদের এই ফল কমবেশি সবারই পছন্দের। কেউ কেউ আম এতটাই পছন্দ করেন যে তিনবেলাই খান। আম মিষ্টি ফল। এটি খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকায় অনেকেরই প্রশ্ন , ডায়াবেটিস রোগীদের পাকা আম খাওয়া কি ঠিক?

ভারতীয় গণমাধ্যম ‘আজকাল ’এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকের মতে, সঠিক নিয়ম মেনে আম খেলে ডায়াবেটিস রোগীরাও এই ফলটি খেতে পারেন। তবে চাইলেই বেশি পরিমাণে আম খাওয়া যাবে না। দিনে একটি আম খাওয়াই তাদের জন্য ভালো। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডায়াবেটিস রোগীরা ভারী খাবারের সঙ্গে পাকা আম খাওয়া এড়িয়ে চলুন। সকালের নাশতা ও দুপুরের খাবারের মাঝামাঝি সময়ে পাকা আম খেতে পারলে সবচেয়ে ভালো। চাইলে পাকা আমের সঙ্গে বাদাম, স্প্রাউট বা শসা খেতে পারেন। পাকা আমের জুস, পুডিং বা আমের কোনো ডেজার্ট না খাওয়াই ভালো। রাতের খাবারের তালিকায় ডায়াবেটিস রোগীরা পাকা আম এড়িয়ে চলুন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।