etcnews
ঢাকাWednesday , 3 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

এবার জায়েদ খানের মুখোমুখি সজল

etcnews
June 3, 2026 7:17 pm
Link Copied!

নিউইয়র্ক থেকে প্রচারিত জনপ্রিয় বাংলা গণমাধ্যম ‘ঠিকানা টিভি’র দর্শকপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর মঞ্চে এবার হাজির হচ্ছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। দুই বাংলার শোবিজ তারকাদের আড্ডায় মুখর এই অনুষ্ঠানের ধারাবাহিকতায়, এবার সজলের উপস্থিতি দর্শকদের জন্য নিয়ে আসছে নতুন চমক ও মনখোলা আলোচনার এক দারুণ পর্ব।এবারের পর্ব নিয়ে জায়েদ খান কালবেলাকে বলেন, ‘প্রথমবার একসঙ্গে আমরা মুখোমুখি হয়েছি। সজলের সঙ্গে অনেক খুনসুটি হয়েছে। তার ‘কন্যা’ গানের সঙ্গে আমরা একসঙ্গে পারফর্ম করেছি। অনেক অজানা কথা ভাগ করেছেন। আশা করি, বরাবরের মতো এবারের পর্বও দর্শক পছন্দ করবেন।’জানা গেছে, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে এসে সজল তার অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণা করেছেন। নতুন এই পর্বটি আগামী শুক্রবার (০৫ জুন) বাংলাদেশ সময় রাত ৮ টায় প্রচারিত হবে ঠিকানা-তে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।