etcnews
ঢাকাWednesday , 3 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ইরানের সঙ্গে যুদ্ধ নয়, কূটনীতিতেই জোর যুক্তরাষ্ট্রের

etcnews
June 3, 2026 6:10 pm
Link Copied!

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর টাইমস অব ইন্ডিয়ার।তিনি বলেন, নানা প্রতিবন্ধকতা থাকলেও আলোচনা থেমে যায়নি এবং পরিস্থিতি ইতিবাচক দিকেই এগোচ্ছে। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার পরও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে।চলমান আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার ফলে শেষ পর্যন্ত ইতিবাচক ফল আসবে বলে ট্রাম্প আশা করছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে নজর রাখছে বলেও জানান তিনি।

এদিকে ইরানের সামরিক নেতারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি আবার ইরানে হামলা করে, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালানো হবে। তাদের দাবি, কাতার, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোও সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।