etcnews
ঢাকাWednesday , 3 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমৃত্যু লড়াইয়ের অঙ্গীকার ইরানের সশস্ত্র বাহিনীর

etcnews
June 3, 2026 4:08 pm
Link Copied!

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী এবং খোরদাদ পনেরোর গণঅভ্যুত্থান উপলক্ষে দেওয়া এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তারা বলেছে, ইসলামি বিপ্লবের আদর্শ রক্ষায় শত্রুদের বিরুদ্ধে আমৃত্যু লড়াই চালিয়ে যাবে।রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে জানা গেছে, ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতর যৌথভাবে এই বিবৃতি প্রকাশ করেছে।বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপ বিশ্ববাসীর সামনে মানবাধিকারের মিথ্যা দাবিদারদের প্রকৃত চেহারা উন্মোচন করেছে।

এতে মিনাবের একটি স্কুলে হামলার প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, ওই হামলায় ১৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যা শত শত অপরাধের একটি উদাহরণ মাত্র।বিবৃতিতে আরও বলা হয়, হুমকি ও আগ্রাসনের মুখে ইরানি জাতি কখনো পিছু হটবে না।সশস্ত্র বাহিনী ঘোষণা দিয়েছে যে, তারা ইসলামি বিপ্লবের আদর্শ ও মূল্যবোধ রক্ষায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ অব্যাহত রাখবে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে বলা হয়, ওয়াশিংটন ও তেল আবিবের সামনে সশস্ত্র বাহিনী এবং সচেতন ও জাগ্রত ইরানি জাতির ঐশী ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না।

একই সঙ্গে দেশের জনগণকে জাতীয় নেতৃত্বের ঐক্যের পেছনে সমবেত হওয়ার আহ্বানও জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর ৩ জুন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী পালন করা হয়। একই দিনে ১৯৬৩ সালের খোরদাদ পনেরোর গণঅভ্যুত্থানের বার্ষিকীও পালিত হয়, যা ইসলামি বিপ্লবের অন্যতম ভিত্তিপ্রস্তর হিসেবে বিবেচিত হয়ে থাকে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।