etcnews
ঢাকাTuesday , 2 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

যতদিন যাচ্ছে, রেসপন্স দুর্দান্ত হচ্ছে: নাবিলা

etcnews
June 2, 2026 7:06 pm
Link Copied!

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম রহস্যময় ও কালজয়ী চরিত্র ‘বনলতা সেন’ এবার প্রাণ পেয়েছে রূপালি পর্দায়। আর সেই বহুল প্রতীক্ষিত চরিত্রে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। অভিনয়ের সাবলীলতা ও পর্দা উপস্থিতির জন্য বরাবরই প্রশংসিত এই শিল্পী নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারে যুক্ত করেছেন এক অনন্য অধ্যায়, যা ইতোমধ্যেই কৌতূহল ও আলোচনার কেন্দ্রে।সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘বনলতা সেন’ সিনেমাটি নিয়ে নিজের উচ্ছ্বাস ও ভালো লাগার কথা প্রকাশ করেছেন নাবিলা।নাবিলা বলেন, ‘মানে কী বলবো! যতদিন যাচ্ছে, রেসপন্স দুর্দান্ত থেকে দুর্দান্ত হচ্ছে। খুবই ভালো লাগছে। দর্শক আমাদের সিনেমার প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে অনেক প্রশংসা করছেন। কেউ কেউ বলছেন সেট ভালো হয়েছে, আবার কেউ কেউ বলছেন আপু, আপনার সবগুলো কস্টিউম অনেক ভালো লেগেছে।’

কাজের প্রতি নিজের তাড়নার কথা উল্লেখ করে নাবিলা আরও জানান, ভালো কাজের ক্ষুধা তার সবসময়ই থাকে। এই সিনেমার সাফল্য আগামীতে তার ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে বিশ্বাস করেন তিনি।তার কথায়, ‘সবাই হাসিমুখে বের হচ্ছে এটাই সবচেয়ে বড় পাওয়া। সে তাড়না আমার তো নিজস্ব সবসময়ই থাকে। তবে দেখা যাক, আশা করছি এই সিনেমার মাধ্যমে আমার জন্য কাজ করার কিছু পথ খুলবে।‘

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।