চলমান সংঘাতের কারণে ইরান ইতোমধ্যে ‘খুব ভারী মূল্য’ পরিশোধ করেছে এবং দেশটির বর্তমান শাসনব্যবস্থা শেষ পর্যন্ত পতনের মুখে পড়বে। ইরান যুদ্ধে অর্জন প্রসঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু এ মন্তব্য করেছেন। মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদনে নেতানিয়াহুর এক্স-বার্তাটি তুলে ধরা হয়।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ইরান ইতোমধ্যে যে মূল্য দিয়েছে, তা অত্যন্ত ভারী। ইরানে সন্ত্রাসের এই শাসনের ভিত্তি নড়ে গেছে।ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, এটি আর কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। আমি আপনাদের বলছি, এই শাসনব্যবস্থার পতন অনিবার্য।
নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইসরায়েল ও ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা এবং কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।ইরানের পক্ষ থেকে নেতানিয়াহুর এই বক্তব্যের সরাসরি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আয়াতুল্লাহ আলি খামেনির রেখে যাওয়া প্রশাসন বিভিন্ন সময়ে বলেছে, দেশটির শাসনব্যবস্থা আকাশ থেকে বোমা ফেলে পরিবর্তন সম্ভব নয়। দেশের জনগণের মূল্যবোধই এ ব্যবস্থার ভিত্তি।

