etcnews
ঢাকাMonday , 1 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে বিয়ে হলো খায়রুল-নিপার

etcnews
June 1, 2026 5:14 pm
Link Copied!

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’ শেষ হয়েছে প্রায় দুই মাস আগে। কিন্তু দর্শকদের আগ্রহ এখনো কমেনি। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার কোরবানির ঈদে আসছে বিশেষ আয়োজন ‘দেনা পাওনা কুরবানি স্পেশাল’।

বিশেষ এই আয়োজনের চতুর্থ পর্বে অবশেষে পূর্ণতা পাচ্ছে দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষা। নাটকের বহুল আলোচিত দুই চরিত্র খায়রুল ও নিপার বিয়ে হতে যাচ্ছে। নাটকের গল্পের ধারাবাহিকতায় তাদের বিয়ের আয়োজন ঘিরে তৈরি হয়েছে নতুন আবেগ ও উত্তেজনা।খায়রুল চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র এবং নিপা চরিত্রে রয়েছেন তাবাসসুম ছোঁয়া। পর্দার এই জুটি ইতোমধ্যে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। তাদের সম্পর্কের নানা টানাপোড়েন, মান-অভিমান ও আবেগঘন মুহূর্তের পর অবশেষে বিয়ের মাধ্যমে মিলন ঘটতে যাচ্ছে দুই চরিত্রের।পরিচালক কেএম সোহাগ রানার নির্মাণে ‘দেনা পাওনা’ শুরুতে মাত্র ছয় পর্বের পরিকল্পনায় নির্মিত হয়েছিল। তবে সম্প্রচার শুরুর পর দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ায় পর্বসংখ্যা বাড়ানো হয়। শেষ পর্যন্ত নাটকটি ১১৭ পর্ব পর্যন্ত সম্প্রচারিত হয় এবং প্রতিটি পর্বই দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দেয়।খায়রুল-নিপার বিয়েকে কেন্দ্র করে ঈদের বিশেষ পর্বে থাকছে হাসি, আবেগ ও পারিবারিক নানা ঘটনার মিশেল। ফলে দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে ‘দেনা পাওনা’র আরও একটি বিশেষ উপহার।নাটকটিতে শুভ্র ও ছোঁয়া ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ডা. এজাজ, ইন্তেখাব দিনার, শিল্পী সরকার অপু এবং সুষমা সরকারসহ আরও অনেকে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।