etcnews
ঢাকাMonday , 25 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ঈদের দিন বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন

etcnews
May 25, 2026 11:01 pm
Link Copied!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৮ মে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।সোমবার (২৫ মে) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সারওয়ার আলম গণমাধ্যমকে জানান, ঈদের দিন সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনের দরবার হলে এ সংবর্ধনার আয়োজন করা হবে।তিনি আরও বলেন, রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া রাষ্ট্রপতি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানাবেন।

সংবর্ধনায় বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ রাজনীতিক, বিচারপতি, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, কূটনীতিক এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেবেন।অনুষ্ঠানে কয়েকশ বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিগণ, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাগণ, বিদেশি কূটনীতিক, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপাচার্য, সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক, শিল্পী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতা এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

বঙ্গভবন সূত্র জানায়, অনুষ্ঠানে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী খাবারের আয়োজন রাখা হয়েছে।

সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন বলে জানা গেছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।