etcnews
ঢাকাMonday , 25 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

স্থগিত হলো ‘নাকফুলের কাব্য’

etcnews
May 25, 2026 10:35 pm
Link Copied!

কোরবানির ঈদে মুক্তির ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বেঙ্গল মাল্টিমিডিয়ার সিনেমা ‘নাকফুলের কাব্য’। সোমবার (২৫ মে) প্রযোজনা প্রতিষ্ঠানটি জানায়, ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে না।

এর আগে সিনেমাটির কোনো ধরনের প্রচার-প্রচারণা দেখা যায়নি, যা নিয়ে দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছিল। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। পরবর্তীতে এই জুটিকে আরও দুটি সিনেমায় দেখা গেছে—‘লিপস্টিক’ ও ‘টগর’, যেগুলো ইতোমধ্যে মুক্তি পেলেও ‘নাকফুলের কাব্য’ এখনো আলোর মুখ দেখেনি।

গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির পরিচালক আলোক হাসান। গল্প লিখেছেন ফেরারি ফরহাদ। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এতে সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করে অমর এক প্রেম ও বিরহের কাহিনি তুলে ধরা হয়েছে।

সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২২ সালে। সে সময় এর নাম ছিল ‘নাকফুল’। তবে সেন্সর বোর্ডের আপত্তির কারণে পরে নাম পরিবর্তন করে ‘নাকফুলের কাব্য’ রাখা হয়, কারণ একই নামে অন্য একটি সিনেমা ছিল বলে জানানো হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।