etcnews
ঢাকাMonday , 25 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

নায়িকা থেকে গায়িকা তুষি

etcnews
May 25, 2026 2:34 pm
Link Copied!

দেশের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি এখন শুধু নায়িকা পরিচয়েই সীমাবদ্ধ নন, ধীরে ধীরে একজন গায়িকা হিসেবেও দর্শকদের নজর কাড়ছেন। সম্প্রতি ‘রইদ এর গান’ শিরোনামের কনসার্টে গান গেয়ে নতুনভাবে আলোচনায় এসেছেন তিনি। বিশেষ করে তার কণ্ঠে পরিবেশিত ‘পাগলীর প্রেম জ্বালা’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জানা গেছে, ‘রইদ’ সিনেমায় এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।

গানটি প্রসঙ্গে তুষি বলেন, “এই (রইদ) সিনেমায় আমার কণ্ঠে একটি গান থাকছে। বিষয়টি আমার জন্য অনেক বিশেষ। কারণ আমি মূলত অভিনয়ের মানুষ হলেও গান সবসময় আমার ভেতরের একটা ভালোবাসার জায়গা ছিল। যখন ‘রইদ’ টিম আমাকে গানটি গাওয়ার কথা বলল, তখন একটু ভয়ও কাজ করছিল দর্শক কীভাবে নেবে, তারা আমাকে গায়িকা হিসেবে গ্রহণ করবে কি না। কিন্তু গানটি গাওয়ার পর যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, সেটা সত্যিই অভাবনীয়।”তিনি আরও বলেন, “রবীন্দ্র সরোবরে যখন ‘পাগলীর প্রেম জ্বালা’ গানটি গেয়েছি, তখন দর্শকদের প্রতিক্রিয়া আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। সবাই খুব আন্তরিকভাবে গানটি গ্রহণ করেছে। আমার মনে হয়েছে, গানটি মানুষের হৃদয়ে পৌঁছাতে পেরেছি। আসলে ‘রইদ’ সিনেমার গল্প, এর আবহ আর গানগুলো সবকিছুই খুব মাটির কাছাকাছি। সেই অনুভূতিটা গানটির মধ্যেও আছে। আমি চেষ্টা করেছি নিজের অনুভূতি দিয়েই গানটি গাইতে। আশা করছি, গানটি প্রকাশের পর দর্শক আরও বেশি পছন্দ করবেন।”

‘পাগলীর প্রেম জ্বালা’ গানটির কথা ও সুর করেছেন বশর কোম্পানী। সংগীতায়োজন করেছেন সোহাগ চক্রবর্তী।এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘রইদ’ সিনেমার তিনটি গান। ‘রইদে আইলা গা জুড়াইতে’ গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব। গত ৭ মে প্রকাশ পেয়েছে পশ্চিমবঙ্গের প্রয়াত বাউলশিল্পী কানাই দাস বাউলের গাওয়া ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’ গানটি। মাতান চাঁদ গোঁসাইয়ের লেখা এই গানের নতুন সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। এছাড়া সর্বশেষ ১৫ মে মুক্তি পেয়েছে ‘রহে না’ গানটি, যা গেয়েছে মেঘদল।‘রইদ’ সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা আনজুম তুষি ও গাজী রাকায়েত। সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। এর ভেতর দিয়ে আদম-হাওয়ার আদিম আখ্যানকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা।

সিনেমাটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ, রফিকুল ইসলাম পল্টু এবং সুকর্ণ শাহেদ ধীমান।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।