etcnews
ঢাকাMonday , 25 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

মেসির চোট নিয়ে মুখ খুললেন তার কোচ

etcnews
May 25, 2026 12:15 pm
Link Copied!

বিশ্বকাপকে সামনে রেখে লিওনেল মেসির চোট নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা অনেকটাই কমিয়েছে ইন্টার মায়ামি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে মাঠ ছাড়লেও আর্জেন্টাইন তারকার চোট গুরুতর নয় বলে জানিয়েছেন দলের কোচ গিয়ের্মো হোয়োস।

মেজর লিগ সকারের ম্যাচে ফিলাডেলফিয়ার বিপক্ষে ৬-৪ গোলের নাটকীয় জয়ে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। মাঠ ছাড়ার সময় তাকে পায়ের পেছনের অংশে হাত দিতে দেখা যায়, যা সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করে। বিশ্বকাপের আগে তার শারীরিক অবস্থা নিয়ে তখন নানা শঙ্কা ছড়িয়ে পড়ে।তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হোয়োস জানান, মেসির অবস্থা নিয়ে আতঙ্কের কিছু নেই। তার ভাষ্য, ‘এখনও পূর্ণ মেডিক্যাল রিপোর্ট হাতে আসেনি, তবে মেসি ক্লান্ত ও কিছুটা অবসন্ন অনুভব করছিলেন। এ কারণে সতর্কতা হিসেবেই তাকে তুলে নেওয়া হয়েছে।’

আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলও একই তথ্য দিয়েছেন। তার মতে, ‘মেসির পেশিতে ক্লান্তি ছিল, তবে বড় ধরনের কোনো ইনজুরির লক্ষণ পাওয়া যায়নি।’ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে দুটি অ্যাসিস্ট করেন মেসি। আর তার দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।