etcnews
ঢাকাSunday , 24 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট বিভাগে প্রথমবারের মতো মানসম্মত সুরক্ষা সরঞ্জাম বিতরণ, কর্মচারীদের মাঝে স্বস্তি ও আনন্দ

etcnews
May 24, 2026 10:37 pm
Link Copied!

লালমনিরহাট বিভাগে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মচারীদের জন্য এবারই প্রথম মানসম্মত শার্ট-প্যান্ট, জুতা, হেলমেট ও হ্যান্ডগ্লোভস সরবরাহ করায় মাঠপর্যায়ের কর্মচারীদের মাঝে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

লালমনিরহাটের বিভাগীয় প্রকৌশলী মোঃ শিপন আলী বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে নিজে উপস্থিত থেকে সরঞ্জাম যাচাই-বাছাই শেষে এসব নিরাপত্তা সামগ্রী বিতরণ করেন। কর্মচারীরা জানান, দীর্ঘদিন পর মানসম্মত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা আরও নিশ্চিত হয়েছে।

এদিকে জানা গেছে, লালমনিরহাট বিভাগের প্রকৌশল বিভাগের সকল কর্মচারী দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় মানসম্মত শার্ট-প্যান্ট, জুতা, হেলমেট ও হ্যান্ডগ্লোভস ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। এতে বিভিন্ন সময়ে দুর্ঘটনা ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে হতো কর্মচারীদের।

বর্তমানে নতুন করে এসব নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের ফলে কর্মপরিবেশে শৃঙ্খলা, নিরাপত্তা ও কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মানসম্মত শার্ট-প্যান্ট, জুতা, হেলমেট ও হ্যান্ডগ্লোভস পেয়ে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী এসোসিয়েশনের পক্ষ থেকে প্রকৌশল বিভাগের সকল কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি বিভাগীয় প্রকৌশলী মোঃ শিপন আলীর দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়।

বিষয়টি রেল নিউজ ২৪-কে নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী এসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু জাফর বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের প্রকৌশল বিভাগের কর্মচারীরা প্রয়োজনীয় মানসম্মত নিরাপত্তা সরঞ্জাম ছাড়া ঝুঁকির মধ্যে কাজ করছিলেন। এবার প্রথমবারের মতো মানসম্মত শার্ট-প্যান্ট, জুতা, হেলমেট ও হ্যান্ডগ্লোভস সরবরাহ করায় আমরা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই এবং আশা করি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।