etcnews
ঢাকাSunday , 24 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

উদ্যোক্তা ভূমির ২য় বর্ষপূর্তি উপলক্ষে “নীল উৎসব” ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২৬

etcnews
May 24, 2026 8:16 pm
Link Copied!

উদ্যোক্তা ভূমির ২য় বর্ষপূর্তি উপলক্ষে বিশ্বরঙ ও উদ্যোক্তা ভূমির নিবেদনে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক আয়োজন “নীল উৎসব” এবং “চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২৬”। নতুন প্রজন্মের শিল্পচেতনা, সৃজনশীলতা ও সংস্কৃতিকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
এবারের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় “বর্ষাকাল”। অংশগ্রহণকারীরা তিনটি গ্রুপে অংশ নিতে পারবে—
Group A (০৩–০৫ বছর): যেকোনো মাধ্যম।

Group B (০৬–১০ বছর): WatercolorGroup

C (১১–১৮ বছর): Watercolorপেপার সাইজ: সকল গ্রুপের জন্য নিজের ইচ্ছামতো।

নীল উৎসব শুধু প্রতিযোগিতা নয়, বরং শিল্প, সংস্কৃতি ও প্রতিভার এক মিলনমেলা। উৎসবজুড়ে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ও সৃজনশীল ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে রয়েছেন দিলারা জামান, ফাহমিদা নবী, দিলশাদ নাহার কনা, সোমনুর মনির কোনাল, চয়নিকা চৌধুরী, রোজি সিদ্দিকী, অপি করিম, দীপা খন্দকার, শবনম ফারিয়া, কানিজ আলমাস খান, কাজী কামরুল ইসলাম এবং বিশ্বরঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহাসহ আরও অনেক গুণী ব্যক্তিত্ব।
রঙ, সংস্কৃতি ও সৃজনশীলতার এই আয়োজন নতুন প্রজন্মের শিল্পীসত্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।