etcnews
ঢাকাSunday , 24 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

আবারও লেবাননে হামলা, তীব্র উত্তেজনা

etcnews
May 24, 2026 3:45 pm
Link Copied!

লেবাননের দক্ষিণাঞ্চল টাইর জেলার বাজৌরিয়েহ এলাকায় হামলা হয়েছে। সব আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী হামলা করে। এই হামলায় একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ।

রোববার এনএনএ জানিয়েছে, শনিবার রাতে টাইর জেলার আরেক শহর তোউরাতেও হামলা হয়েছে। ওই সময় একটি বাড়িতে বিমান হামলা চালানো হয়। সেখানের হামলাতেও একজন নিহত এবং দুজন আহত হন।তবে হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়নি। দক্ষিণ লেবাননে সাম্প্রতিক সময়ে উত্তেজনা ও সহিংসতা বেড়ে চলেছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দফার আলোচনা খুব শিগগিরই শুরু হতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এমনটি জানিয়েছেন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার এক্স-বার্তায় শাহবাজ নতুন শান্তি প্রচেষ্টায় সাড়া দেওয়ায় দুপক্ষকে অভিনন্দন জানান।প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

শাহবাজ শরিফ এক্সে দেওয়া পোস্টে জানান, আঞ্চলিক পরিস্থিতি ও চলমান শান্তি প্রচেষ্টা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।