etcnews
ঢাকাFriday , 22 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

খুন হওয়া শিশু নিশাতের বাবা এসেছেন রামিসার বাসায়, চান ঘাতকের ‘ফাঁসি’

etcnews
May 22, 2026 9:08 pm
Link Copied!

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার রামিসার বাসায় এসেছেন দেড় মাস আগে ব্রাহ্মণবাড়িয়ায় নির্মমভাবে হত্যার শিকার শিশু নিশাতের (৬) বাবা আবু সাদেক মিয়া।

শুক্রবার (২২ মে) বিকেলে রামিসার বাসার সামনে দাঁড়িয়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দেড় মাস হলো বাচ্চাটা মারা গেছে, আমার ঘুম আসে না।

ফেসবুকে যখন দেখলাম (রামিসার ঘটনা) তখন ভাবলাম বাচ্চাটার বাবা-মায়ের সঙ্গে একটু দেখা করে আসি।’

তিনি বলেন, ‘আমার মেয়েটাকে শ্বাস-প্রশ্বাস বন্ধ করে, হাত-পা ভেঙে, নির্যাতন করে মারা হয়েছে। মামলা করার পরও এখন পর্যন্ত কোনো কিছুই হয়নি। আজ প্রায় দেড় মাস হলো, চার্জশিট এখন পর্যন্ত দেয়নি।

তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘কি বলব আর ভাষা তো নেই। এসব হত্যার বিচার চাই। ফাঁসি চাই। সরকারের কাছে দ্রুত বিচার চাই।’

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল দোকান থেকে চিপস কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু নিশাত। সে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার মোহনপুর গ্রামের স্থানীয় একটি স্কুলের নার্সারি বিভাগের ছাত্রী ছিল। অনৈতিক কাজে বাধা দেওয়ায় ইসহাক মিয়া নামে এক প্রতিবেশী শ্বাসরোধ করে তাকে হত্যা করে।

নিখোঁজের দুইদিন পর ১৭ এপ্রিল দুপুরে বাড়ির পাশের একটি খোলা জায়গা থেকে নিশাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিশাতের মা আকলিমা আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।