etcnews
ঢাকাThursday , 21 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

বিচার দ্রুত হলে বিচার ব্যবস্থায় আস্থা ফিরবে মানুষের : অ্যাটর্নি জেনারেল

etcnews
May 21, 2026 6:03 pm
Link Copied!

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, দ্রুত বিচার প্রাপ্তি নাগরিকের মৌলিক অধিকার। বিচার দ্রুত হলে দেশের বিচার ব্যবস্থায় মানুষের আস্থা ফিরে আসবে।বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সি শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার বিচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।মো. রুহুল কুদ্দুস বলেন, দ্রুত বিচার প্রাপ্তি যে কোনো নাগরিকের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়। আমি মনে করি, এ রকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে, বিচার ও বিচার ব্যবস্থার প্রতি দেশের মানুষের আস্থা ততো ফিরে আসবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যেই এ ঘটনার তদন্ত প্রতিবেদন দেবে বলে মনে করি। আর এ রকম মর্মন্তিক ঘটনার দ্রুত বিচার রাষ্ট্রের পক্ষ থেকে হলে, আগামী দিনে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটা থেকে আমরা রক্ষা পাবো।তিনি বলেন, আমি বিশ্বাস করি, দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার করা সম্ভব।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।