etcnews
ঢাকাMonday , 18 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

পবিপ্রবিতে উপাচার্যবিরোধী আন্দোলন: অষ্টম দিনের অবস্থান কর্মসূচি

etcnews
May 18, 2026 4:09 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। একইসঙ্গে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করেন।

১৮ মে (সোমবার) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। পরে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় তারা শিক্ষকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার এবং উপাচার্যের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষক ও কর্মকর্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় তাদের আন্দোলন চলমান থাকবে।

জানা যায়, গত ১১ মে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলনে নামেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। আন্দোলনের মধ্যে স্থানীয় যুবদলের হামলায় কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা আহত হন বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই ক্যাম্পাসে টানা কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।”

/কানিজ/মুশতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।