etcnews
ঢাকাSaturday , 16 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবিতে জমকালো আয়োজনে কম্বাইন্ড ডিগ্রির প্রথম ব্যাচের র‍্যাগ ডে অনুষ্ঠিত

etcnews
May 16, 2026 2:26 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড এএইচ (কম্বাইন্ড) প্রথম ব্যাচের র‍্যাগ ডে। বিশ্ববিদ্যালয়ের এএনএসভিএম অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন আনন্দ-উচ্ছ্বাস ও আবেগঘন মুহূর্তে মুখরিত হয়ে ওঠে।

শুক্রবার (১৫ মে) সকাল ১১টায় কালার ফেস্টের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় একে অপরকে রঙ মাখিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। পাশাপাশি ক্যাম্পাস জীবনের শেষ মুহূর্তগুলো স্মৃতির ফ্রেমে বন্দি করেন তারা।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বিকেল ৪টায় ক্যাম্পাসের প্রক্টর প্রফেসর ড. আলী আজগর ও শিক্ষার্থীদের উপস্থিতিতে কেক কাটা হয়। পরে ফটোসেশন, গেমিং ইভেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থীরা। নাচ, গান ও নানা আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। অনুষ্ঠান শেষে কম্বাইন্ড প্রথম ব্যাচের শিক্ষার্থীরা জুনিয়রদের জন্য নৈশভোজের আয়োজন করেন।

কম্বাইন্ড ১ম ব্যাচের শিক্ষার্থী মোঃ কাউছার বলেন, “এই দিনটি আমাদের জন্য শুধু আনন্দের নয়, বরং একটি গভীর আবেগের জায়গা। আমরা কম্বাইন্ড ডিগ্রির প্রথম ব্যাচ হিসেবে নানা চ্যালেঞ্জ অতিক্রম করে আজ এই অবস্থানে এসেছি। দীর্ঘ পাঁচ বছরের এই পথচলায় ক্যাম্পাসের প্রতিটি কোণা ও প্রতিটি স্মৃতি আমাদের হৃদয়ে গেঁথে থাকবে।”

সবশেষে রাত ১০টায় কুল ফিউশনের কনসার্টের মধ্য দিয়ে পবিপ্রবির কম্বাইন্ড ডিগ্রির প্রথম ব্যাচের র‍্যাগ ডে’র আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

/কানিজ/মুশতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।