etcnews
ঢাকাTuesday , 5 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

আমার ছোট্ট রঙিন প্রজাপতি: কন্যার জন্মদিনে পরী মণি

etcnews
May 5, 2026 6:53 pm
Link Copied!

ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী নায়িকা পরী মণি। তার দত্তক কন্যা প্রিয়মের জন্মদিন উপলক্ষে ভাগ করে নিলেন ভালোবাসা আর আবেগে ভরা কিছু মুহূর্ত। বিশেষ দিনটি ছোট পরিসরে উদযাপন করলেও তার প্রকাশ ছিল আন্তরিকতায় ভরা।মেয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন পরী মণি। সেখানে ধরা পড়ে মা ও মেয়ের স্নিগ্ধ সময় হাসি আর ভালোবাসার সহজ প্রকাশ।
প্রকাশিত ছবিতে দেখা যায় নীল সাদা বেলুনে সাজানো একটি ব্যাকড্রপের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন পরী মণি। সামনে রাখা থিম কেক। পুরো আয়োজনজুড়ে ছিল পারিবারিক উষ্ণতা ও ঘনিষ্ঠতার ছাপ।নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরী মণি লিখেছেন, ‘আমার মা আমার ছোট্ট রঙিন প্রজাপতি। আমার বাচ্চা আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।’

মেয়েকে ঘিরে এই ভালোবাসার প্রকাশ ছুঁয়ে গেছে ভক্ত ও অনুরাগীদেরও। ছবিগুলো প্রকাশের পর থেকেই প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তারা।

কাজের ব্যস্ততার মাঝেও সন্তানদের সময় দেওয়ার বিষয়ে সব সময় সচেতন পরীমণি। ছেলে পুণ্য ও কন্যা প্রিয়মকে নিয়েই এখন তার ছোট্ট সংসার।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।